ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত, নেতাকর্মীদের মাঝে আলোচনা-সমালোচনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ফেনী পৌর শাখার কমিটি স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে ।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদককে শোকজ করা হয়েছে বলে জানা যায়।
এছাড়া, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ঘোষিত ফেনী পৌর যুবদলের ১২টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকল কমিটির কার্যক্রম স্থগিত থাকবে বলে দলীয়ভাবে জানানো হয়েছে
ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের নেতা একরামুল হক সুজনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে সূত্র জানায় ।
এ সিদ্ধান্তের পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এ পদক্ষেপকে সাংগঠনিক শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য জরুরি বলে মন্তব্য করেছেন, আবার অনেকে বিষয়টি নিয়ে ভিন্নমত পোষণ করছেন ।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন