ফেনীতে তীব্র গ্যাস সংকটে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ, স্বাভাবিক গ্যাস সরবরাহের দাবি।
ফেনীতে দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাস সংকটের কারণে জেলার বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি চালকরা। গ্যাস না পাওয়ায় জীবিকা নির্বাহে সংকট সৃষ্টি হওয়ায় ক্ষুব্ধ চালকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন ।
অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন ।
বিক্ষোভকারী সিএনজি চালকদের দাবি দীর্ঘদিন ধরে গ্যাসের স্বল্পতার কারণে তারা নিয়মিত গ্যাস সংগ্রহ করতে পারছেন না। অনেক ফিলিং স্টেশন বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। এতে তাদের আয়-রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা দ্রুত স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন