ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
বি এস নিউজ24

কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেন বিজিবি

কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বং/স করেন, বিজিবি ৭ এবং বিজিবি ১০

কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বং/স করেন,বিজিবি ৭ এবং বিজিবি ১০ 

কুমিল্লায় গত তিন বছরে বিভিন্ন অভিযান পরিচালনা করে জব্দ করা প্রায় ৫২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিদেশি মদ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কুমিল্লা ৭ বিজিবি ও কুমিল্লা ১০ বিজিবির উদ্যোগে আয়োজিত এ ধ্বংস কার্যক্রমে জব্দকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে বিনষ্ট করা হয় । 

বিজিবি জানায়, গত তিন বছরে সীমান্তবর্তী ও বিভিন্ন এলাকায় পরিচালিত ধারাবাহিক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে । উদ্ধারকৃত মাদক ও বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ কোটি টাকা ।  বিজিবির ভাষ্য অনুযায়ী এযাবৎকালের মধ্যে এটিই তাদের ধ্বংস করা সর্বোচ্চ মূল্যের জব্দকৃত মাদকদ্রব্য।

মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে মাদক পাচার রোধ এবং দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি । 

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন ।  বিজিবির এই উদ্যোগকে মাদকবিরোধী অভিযানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন , এ ধরনের ধারাবাহিক অভিযান ও জব্দকৃত মাদক ধ্বংসের মাধ্যমে দেশ ও যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে আরও কার্যকরভাবে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

Image

বিষয় : কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করেন বিজিবি

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বং/স করেন, বিজিবি ৭ এবং বিজিবি ১০

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বং/স করেন,বিজিবি ৭ এবং বিজিবি ১০ 

কুমিল্লায় গত তিন বছরে বিভিন্ন অভিযান পরিচালনা করে জব্দ করা প্রায় ৫২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিদেশি মদ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। কুমিল্লা ৭ বিজিবি ও কুমিল্লা ১০ বিজিবির উদ্যোগে আয়োজিত এ ধ্বংস কার্যক্রমে জব্দকৃত বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে বিনষ্ট করা হয় । 

বিজিবি জানায়, গত তিন বছরে সীমান্তবর্তী ও বিভিন্ন এলাকায় পরিচালিত ধারাবাহিক অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে । উদ্ধারকৃত মাদক ও বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ কোটি টাকা ।  বিজিবির ভাষ্য অনুযায়ী এযাবৎকালের মধ্যে এটিই তাদের ধ্বংস করা সর্বোচ্চ মূল্যের জব্দকৃত মাদকদ্রব্য।

মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে মাদক পাচার রোধ এবং দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি । 

অনুষ্ঠানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন ।  বিজিবির এই উদ্যোগকে মাদকবিরোধী অভিযানের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন , এ ধরনের ধারাবাহিক অভিযান ও জব্দকৃত মাদক ধ্বংসের মাধ্যমে দেশ ও যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে আরও কার্যকরভাবে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24