জুলাই অভ্যুত্থানের সফলতার কৃতিত্ব জনগণের
জুলাই অভ্যুত্থানের সফলতার কৃতিত্ব জনগণের, এই অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে, প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের সফলতার মূল কৃতিত্ব দেশের সাধারণ জনগণের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন জনগণের সাহস, ত্যাগ ও ঐক্যবদ্ধ অংশগ্রহণের কারণেই জুলাই অভ্যুত্থান সফল হয়েছে এবং এই গৌরব বাংলাদেশের সর্বস্তরের মানুষ দীর্ঘদিন ধরে স্মরণে রাখবে । তিনি বলেন , দেশের সংকটময় সময়ে জনগণ যে ঐক্য, ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়েছে, তা জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। জনগণের আত্মত্যাগ ও গণআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দেশের উন্নয়ন, গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান । প্রধানমন্ত্রী আরও বলেন, জুলাই অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক ঘটনা নয় , এটি ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলনের সফলতা দেশের প্রতিটি নাগরিকের অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে । তিনি দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।