ঢাকা    রোববার, ১৯ এপ্রিল ২০২৬
বি এস নিউজ24

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি একলাফে লিটারে ২০ টাকা, এ কেমন দেশ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সংকটে জনভোগান্তি চরমে। দেশে জ্বালানি তেলের দাম হঠাৎ করে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পরও বাজারে তেলের সংকট কাটছে না, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও সরেজমিনে দেখা যায়, অনেক পেট্রোল পাম্পে তেল না থাকায় চালকরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন। এতে করে গণপরিবহন চলাচল ব্যাহত হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা । সাধারণ জনগণের অভিযোগ, একদিকে তেলের দাম বৃদ্ধি, অন্যদিকে সরবরাহ সংকট দুটি মিলেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, যা তাদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে । বিশেষজ্ঞদের মতে, বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও তীব্র হতে পারে। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন । 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি একলাফে লিটারে ২০ টাকা, এ কেমন দেশ