নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
নাটকীয় প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। স্পোর্টস ডেস্ক ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রুদ্ধশ্বাস লড়াই শেষে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল । প্রথমার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি বিরতির পর ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। গোল হজমের পর আক্রমণের তীব্রতা বাড়ায় আর্জেন্টিনা এবং ম্যাচের শেষ দিকে তাদের চাপের মুখে পড়ে ইংলিশ রক্ষণভাগ । ৮৫তম মিনিটে লিওনেল মেসির বাড়ানো বল থেকে এনজো ফার্নান্দেজ সমতাসূচক গোল করেন। এরপর যোগ করা সময়ে আবারও মেসির নিখুঁত ক্রস থেকে বদলি খেলোয়াড় লাউতারো মার্তিনেজ হেডে জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রেখে ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।
এই জয়ের ফলে আগামী ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্যদিকে ইংল্যান্ড তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে।