ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘুরাঘুরি ও আড্ডা নিষেধ, ফেনী জেলা প্রশাসনের নির্দেশ
ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘুরাঘুরি ও আড্ডা নিষেধ, জেলা প্রশাসনের নির্দেশফেনী প্রতিনিধি :
ফেনী জেলায় সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের অপ্রয়োজনীয় ঘুরাঘুরি ও আড্ডা দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সম্প্রতি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পড়াশোনায় মনোযোগী করতে এ নির্দেশনা জারি করা হয়েছে।জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, সন্ধ্যার পর শিক্ষার্থীরা যেন অকারণে বিভিন্ন সড়ক, পার্ক, চা-স্টল কিংবা জনসমাগমস্থলে আড্ডা না দেয়। অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখেন এবং প্রয়োজন ছাড়া বাইরে অবস্থান করতে নিরুৎসাহিত করেন।প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করা হবে।
জেলা প্রশাসন আশা প্রকাশ করেছে এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বৃদ্ধি পাবে তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল সামাজিক পরিবেশ গড়ে উঠবে ।