ঢাকা    মঙ্গলবার, ০৫ মে ২০২৬
বি এস নিউজ24

ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, দুজন নেতাকে বহিষ্কারাদেশ

ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, দুই নেতাকে বহিষ্কারাদেশ । সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা রক্ষা ও কার্যকর তদারকিতে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর ফেনী জেলা শাখার বিদ্যমান কমিটি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে সংগঠনের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে । জানা যায়, সংগঠনিক ইউনিটসমূহের সঠিক তদারকিতে ব্যর্থতা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখা ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন । বহিষ্কারাদেশ নেতারা হলেন এ কে এম জাহিদ হোসেন বাবলু এবং হায়দার আলী রাসেল পাটোয়ারী। তাদের বিরুদ্ধে সংগঠনের নীতিমালা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানা গেছে । এ সিদ্ধান্তের ফলে স্থানীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টি নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন । 

ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, দুজন নেতাকে বহিষ্কারাদেশ