ফেনীর লালপোল বেদে পল্লীতে পুলিশের অভিযান ৯ মাদক কারবারি আটক
ফেনীর লালপোল বেদেপল্লীতে পুলিশের অভিযান : ৯ মাদক কারবারি ও সেবনকারী আটক। ফেনীর লালপোল বেদেপল্লীতে বিশেষ অভিযান চালিয়ে ৯ জন মাদক কারবারি ও মাদকসেবনকারীকে আটক করেছে পুলিশ। বুধবার পরিচালিত এ অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ফেনী মডেল থানা পুলিশের একটি দল বেদেপল্লীতে অভিযান চালিয়ে তাদের আটক করে।পুলিশ সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফেনী মডেল থানায় নিয়ে আসা হয়েছে।পুলিশ জানিয়েছে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ফেনী মডেল থানা পুলিশ জানায় জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে ।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদক ব্যবসা ও সেবনের প্রবণতা কমে আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে ।