ঢাকা    শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বি এস নিউজ24

দুই দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ

দুই দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার প্রতিনিধি  :দুই দিনের সরকারি সফরে কক্সবাজারে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সফরকালে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা পর্যটনকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পর্যালোচনা করবেন ।কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং অন্যান্য সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। সফরের প্রথম দিনে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা দেবেন।এছাড়া সফরসূচিতে বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশগ্রহণ, সংশ্লিষ্ট প্রকল্প পরিদর্শন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে। বিশেষ করে পর্যটন মৌসুমে কক্সবাজারের সার্বিক নিরাপত্তা জোরদার ও সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

দুই দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ