ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বি এস নিউজ24

আল্লাহর ঘরের টানে পায়ে হেঁটে হজ্বের পথে নাটোরের দুলাল

পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল

আল্লাহর ঘরের টানে পায়ে হেঁটে হজ্বের পথে নাটোরের দুলাল। অর্থের অভাবে এই পথ বেছে নিয়েছেন তিনি । 

অর্থের অভাবে বিমানের টিকিট কিনতে না পারলেও হজ পালনের স্বপ্ন থেকে পিছিয়ে যাননি নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন (৪৫) আল্লাহর ঘর কাবা শরীফে হজ পালনের অদম্য ইচ্ছা বুকে ধারণ করে তিনি পায়ে হেঁটেই সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

মঙ্গলবার সকালে নাটোরের সিংড়া উপজেলার নিজ গ্রাম থেকে এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে দোয়া ও বিদায় নিয়ে দীর্ঘ এই যাত্রায় বেরিয়ে পড়েন দুলাল হোসেন। তার এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিদায়ের সময় অনেকেই তার সফলতা কামনা করে দোয়া করেন এবং নিরাপদ যাত্রার প্রত্যাশা ব্যক্ত করেন।

দুলাল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই তার স্বপ্ন ছিল পবিত্র কাবা শরীফে গিয়ে হজ পালন করার। কিন্তু আর্থিক সামর্থ্যের অভাবে বিমানের টিকিট কেনা সম্ভব হয়নি। তাই আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে তিনি পায়ে হেঁটেই মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয়রা বলেন, দুলালের এই দৃঢ় মনোবল ও ধর্মীয় অনুপ্রেরণা অনেকের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। তারা বিশ্বাস করেন, মহান আল্লাহ তার এই আন্তরিক নিয়ত কবুল করবেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তাওফিক দান করবেন।

দুলালের এই ব্যতিক্রমী যাত্রা ইতোমধ্যে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরাও । 

Image

বিষয় : পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল

আপনার মতামত লিখুন

বি এস নিউজ24

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

আল্লাহর ঘরের টানে পায়ে হেঁটে হজ্বের পথে নাটোরের দুলাল

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

আল্লাহর ঘরের টানে পায়ে হেঁটে হজ্বের পথে নাটোরের দুলাল। অর্থের অভাবে এই পথ বেছে নিয়েছেন তিনি । 

অর্থের অভাবে বিমানের টিকিট কিনতে না পারলেও হজ পালনের স্বপ্ন থেকে পিছিয়ে যাননি নাটোরের সিংড়া উপজেলার দুলাল হোসেন (৪৫) আল্লাহর ঘর কাবা শরীফে হজ পালনের অদম্য ইচ্ছা বুকে ধারণ করে তিনি পায়ে হেঁটেই সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

মঙ্গলবার সকালে নাটোরের সিংড়া উপজেলার নিজ গ্রাম থেকে এলাকাবাসী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে দোয়া ও বিদায় নিয়ে দীর্ঘ এই যাত্রায় বেরিয়ে পড়েন দুলাল হোসেন। তার এমন ব্যতিক্রমী উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিদায়ের সময় অনেকেই তার সফলতা কামনা করে দোয়া করেন এবং নিরাপদ যাত্রার প্রত্যাশা ব্যক্ত করেন।

দুলাল হোসেন জানান, দীর্ঘদিন ধরেই তার স্বপ্ন ছিল পবিত্র কাবা শরীফে গিয়ে হজ পালন করার। কিন্তু আর্থিক সামর্থ্যের অভাবে বিমানের টিকিট কেনা সম্ভব হয়নি। তাই আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে তিনি পায়ে হেঁটেই মক্কার উদ্দেশ্যে রওনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয়রা বলেন, দুলালের এই দৃঢ় মনোবল ও ধর্মীয় অনুপ্রেরণা অনেকের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। তারা বিশ্বাস করেন, মহান আল্লাহ তার এই আন্তরিক নিয়ত কবুল করবেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানোর তাওফিক দান করবেন।

দুলালের এই ব্যতিক্রমী যাত্রা ইতোমধ্যে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন পরিবারের সদস্যরাও । 

বি এস নিউজ24

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শামীম হোসেন
কপিরাইট © ২০২৫ বি এস নিউজ24